যশোরে সোনার বারসহ যুবক আটক

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৪:৫১ পিএম

যশোর শহরে অভিযান চালিয়ে এক কোটি ৪০ লাখ টাকা মূল্যের ৬৮০ গ্রাম ওজনের চারটি সোনার বারসহ সুমন মণ্ডল নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২৬ জুলাই) ভোরে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সুমন মণ্ডল (৪০) নারায়নগঞ্জ সদর উপজেলার ইসলামিয়া বাজার এলাকার  প্রাননাথ মণ্ডলের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, রবিবার ভোর সাড়ে ৪টার দিকে গোপন খবরের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) একটি বিশেষ আভিযানিক টহলদল যশোর-নড়াইল মহাসড়কে অভিযান পরিচালনা করে নীলগঞ্জ ব্রিজের ওপর থেকে এক যবুককে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে  ৬৮০ গ্রাম ওজনের চারটি সম্পূর্ণ ও  একটির অর্ধেক সোনার বার একটি মোবাইল, ঘড়ি ও নগদ ৭ হাজার ৮৭৫ টাকা জব্দ করা হয়।

আটক যবুককে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল দিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে মামলা দিয়ে আসামিকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত