১৬ বছরে মাছরাঙা টেলিভিশন

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০৭:৩৫ এএম

পথচলার ১৫ বছর পেরিয়ে ১৬ বছরে পদার্পণ করছে মাছরাঙা টেলিভিশন। ‘রাঙাতে এলো মাছরাঙা’ এই সেøাগান নিয়ে ২০১১ সালের ৩০ জুলাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে চ্যানেলটি। আবহমান বাংলার কৃষ্টি, ঐতিহ্য, সংস্কৃতি এবং অসাম্প্রদায়িক মূল্যবোধকে ছড়িয়ে দিতে মাছরাঙার নানামাত্রিক আয়োজন দর্শকদের আকৃষ্ট করেছে। বস্তুনিষ্ঠ সংবাদ এবং রুচিশীল অনুষ্ঠান প্রচারের মধ্য দিয়ে আলাদা দর্শকশ্রেণি তৈরি করতে সক্ষম হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপের এই টিভি চ্যানেল। ১৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। সকাল ৭টায় নিয়মিত অনুষ্ঠান ‘রাঙা সকাল’-এ অতিথি হিসেবে থাকবেন বিশিষ্ট সাংবাদিক রেজোয়ানুল হক। সকাল ৯টায় প্রচারিত হবে শাকিব খান ও ইধিকা পাল অভিনীত জনপ্রিয় চলচ্চিত্র ‘প্রিয়তমা’। সন্ধ্যা ৬:৩০ মিনিটে থাকছে ‘বিনোদন সারাদিন’। মাছরাঙা টেলিভিশনের গত এক বছরের উল্লেখযোগ্য অনুষ্ঠানমালা নিয়ে সাজানো হয়েছে এ অনুষ্ঠান। রাত ১০:৩০ মিনিটে রয়েছে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতার বর্ণাঢ্য ক্যারিয়ার নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘ববিতা সমগ্র’। রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও উপস্থাপনায় এ অনুষ্ঠানে ববিতা তার অভিনয় জীবন সম্পর্কে বলবেন। আর ববিতা সম্পর্কে বলবেন বরেণ্য অভিনেতা আলমগীর, মাসুদ পারভেজ, আফজাল হোসেন, খ্যাতিমান সংগীতশিল্পী রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, অভিনেত্রী আনোয়ারা, সূচন্দা, চম্পা, জয়া আহসান ও মেগাস্টার শাকিব খান। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত