ছাত্রদলের আনন্দ শোভাযাদ্রা

প্রধানমন্ত্রীর আগমন উপল‌ক্ষে বাঁশখালীতে বি‌এন‌পির প্রস্তু‌তি‌ সভা

আপডেট : ০৭ আগস্ট ২০২৬, ০৯:৩৯ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৯ আগস্ট রবিবার বাঁশখালীতে আসছেন। এ উপলক্ষে ছাত্রদলের উদ্যোগে শুক্রবার বিকা‌লে এক আনন্দ শোভাযাত্রার আয়োজন করা যয়।

শোভাযাত্রাটি পৌরসভার মিয়ার বাজার কলেজ গেইট থেকে শুরু হয়ে বাঁশখালীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আবদুস সবুর।

যুগ্ম আহ্বায়ক ফরহাদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজিম উদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন আসিফ, জেলা ছাত্রদলের সদস্য মো. তৈয়ব, বেলাল মাহমুদ, তারেক, নুরুন্নবী, পৌরসভা ছাত্রদল নেতা খালেদ বিন আবদুল্লাহ জিহান, আশফাকুল ইসলাম মাহিন, মোশাররফ হোসেন রকি, হেলাল উদ্দীন হানিফ, রিয়াজুদ্দিন তারেক, বাহাদুর আলম, বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জাহেদ হাসান তারেক, সহ-সভাপতি তানিম, পশ্চিম বাঁশখালী উপকূলীয় ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম উদ্দীন, আতিকুর রহমান, রিফাত, শাহেদ তালুকদার, করিম, জাকের, সাইফুল, রাশেদ, ফাহিম, লতিফ, সোহাগ, মিসবাহ, আহাদ, রুবেল, জুবায়ের, শিহাব, জিসান, নিজাম উদ্দীন ও মাহমুদুল ইসলাম প্রমূখ।

সমাবেশে বক্তারা আগামী  ৯ আগস্ট রবিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে সফল এবং স্বার্থক করতে ছাত্রদলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এর আ‌গে বৃহস্প‌তিবার বিকা‌লে বাঁশখালী উপজেলা এবং পৌরসভার বি‌নে‌পির যৌথ উদ্যেগে উপজেলার চেচুরিয়া এসকেবি কনভেনশন হলে এক প্রস্তু‌তি সভা অনু‌ষ্ঠিত হয়।

বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মাস্টার মোহাম্মদ লোকমানের সভাপতিত্বে দ‌ক্ষিণ জেলা বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক ও অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শওকত ওসমানের সঞ্চালনায় এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন।

প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

আরও বক্তব‌্য রা‌খেন জেলা বিএনপির সদস্য ও বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র কামরুল ইসলাম হোসাইনী, লায়ন জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, সাবেক চেয়ারম্যান রেজাউল হক চৌধুরী, সাবেক চেয়ারম্যান মুহাম্মদ ইব্রাহিম বিন খ‌লিল,জেলা বিএনপির সদস্য দেলোয়ার আজীম, শেফায়াত হোসেন চক্ষু, নিলুফা আক্তার, সাবেক চেয়ারম্যান শাহজাহান চৌধুরী, এডিশনাল পিপি অ্যাডভোকেট লায়ন নাছির উদ্দীন, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মহসিন, পুকু‌রিয়ার চেয়ারম্যান মো. আসহাব উদ্দীন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফজল কাদের চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক, জেলা যুবদলের সহপ্রচার সম্পাদক নুরুল আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু আহমদ, সদস্য সচিব রাসেল চৌধুরী, বাঁশখালী পৌরসভা যুবদলের আহ্বায়ক তমিজ উদ্দীন, সদস্য সচিব শহিদুল কাইছার বাদশা, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোশাররফ হোসেন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবদুস সবুর, ফরহাদুল ইসলাম, আজিম উদ্দীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন আসিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেফাজ উদ্দিন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক আবদুর রহমান, সদস্য সচিব ফজল কাদের, জেলা ছাত্রদলের সদস্য তৈয়ব, বেলাল মাহমুদ, নুরুন্নবী, বাঁশখালী ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি জাহেদ হাসান তারেক, আলাওল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদ মিনহাজ প্রমূখ।

প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে বাঁশখালীতে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা

 



×
সর্বশেষ সর্বাধিক পঠিত