‘শ্রীময়ী’র পর আর অভিনয়ে দেখা যায়নি পশ্চিমবঙ্গের টিভি সিরিয়ালের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রানী হালদারকে। তবে কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল আবার অভিনয়ে ফিরছেন নন্দিত এই তারকা। সেই জল্পনা সত্যি করে পুরনো ছন্দে ফিরলেন ইন্দ্রানী।
অভিনেত্রী বলেন, ‘মাঝে অল্পস্বল্প জিমে গিয়েছিলাম বলে দু-চার কেজি ওজন কমেছিল। কিন্তু বুঝেছিলাম, তাতে হবে না। কারণ তত দিনে প্রায় ২০ কেজি ওজন বেড়ে গিয়েছিল। সেই সময় আমি চিকিৎসকের কাছে গিয়ে সঠিক ডায়েটের পরামর্শ নিই। কার্বোহাইড্রেট ছাড়া প্রোটিনযুক্ত খাবার দিয়ে আমার ডায়েট চার্ট করে দিয়েছিলেন তিনি। মাত্র কয়েক মাসে ২২ কেজি ওজন ঝরিয়েছি।’
এই কয়েক বছরে চেহারার পরিবর্তন নিয়েও নানা ধরনের কথা সহ্য করতে হয়েছে অভিনেত্রীকে। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘মানুষ তো অপমান করতে ছাড়েন না। আমাকে নেতিবাচক মন্তব্যও সহ্য করতে হয়েছে। পূজার উদ্বোধন করতে গিয়ে খারাপ মন্তব্য শুনতে হয়েছে। মোটা হয়ে গিয়েছিলাম বলে আমার জামাকাপড়ও পরিবর্তন করতে হয়েছে। আত্মবিশ্বাসও হারিয়ে ফেলছিলাম। নিজেকে দেখতে ভালো লাগত না।’
ওই সময়েও কাজের সুযোগ হাতে আসলেও চেহারার পরিবর্তন হওয়ায় সেগুলো ফিরিয়ে দেন বলে ভাষ্য ইন্দ্রানীর। তার কথায়, কোনো রিয়েলিটি শো উপস্থাপনা, ভালো সিনেমা বা সিরিজে অভিনয় করার জন্য তিনি প্রস্তুত আছেন।
ট্রাম্পের টিকটক থেকে উধাও টেইলরের গান!
না খেলেও সাকিবকে হারিয়ে চ্যাম্পিয়ন সোহান
অসুস্থ রাবি শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুল্যান্সে ঢাকায় পাঠাল প্রশাসন