জামালপুরের বকশীগঞ্জে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে পানির স্রোতে তলিয়ে নিখোঁজ হওয়ার প্রায় ১৩ ঘণ্টা পর ঝুমুরি (২০) নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হন ঝুমুরি। তিনি মেরুরচর ইউনিয়নের বাঘাডুবি গ্রামের আব্দুল সালামের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে নদে গোসল করার সময় পানির স্রোতে তলিয়ে যান ঝুমুরি। খবর পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে নদে দীর্ঘ সময় ধরে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
পরে রবিবার (১৬ আগস্ট) সকালে নিখোঁজের ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে নদে ঝুমুরির মরদেহ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। পরে তারা মরদেহটি উদ্ধার করে তীরে নিয়ে আসেন।
জেলা ফায়ার সার্ভিসের টিম লিডার শহিদুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যার দিকে ঝুমুরি নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। রাত হওয়ায় ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি। রবিবার সকালে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হওয়ার সময় খবর আসে, নিখোঁজের স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরে তার মরদেহ ভেসে উঠেছে।
লালমোহনে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু