বটতলার ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

তিন দিনব্যাপী উৎসবে থাকছে নাটক, গান ও চিত্রপ্রদর্শনী

আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ০৭:৪৭ এএম

নাট্য সংগঠন বটতলার ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘সময়ের প্রয়োজনে, সময়ের প্রতিকূলে’ প্রতিপাদ্যে আয়োজিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী উৎসব। জীবন, সংস্কৃতি ও রাজনৈতিক বাস্তবতায় মুক্তিকামী মানুষের লড়াইকে বেগবান করতেই এই আয়োজন।

উৎসবের প্রথম দিন ২৮ আগস্ট শুক্রবার বিকেল ৫টায় বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হবে কথাসাহিত্যিক বশীর আলহেলাল স্মরণাঞ্জলি। তার রচিত উপন্যাস ‘কালো ইলিশ’ ও সাহিত্যকর্ম নিয়ে থাকবে আলোচনা, পাঠ, স্মৃতিচারণ, গান ও চিত্রপ্রদর্শন। এতে বশীর আলহেলালের আত্মজা লায়েকা বশীরসহ প্রখ্যাত গবেষক ও লেখকরা অংশ নেবেন। ২৯ ও ৩০ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হবে ‘মুস্তাফা মনোয়ার শিশু নাট্যোৎসব’২৬’। এতে থাকবে পাপেট শো, শিশুতোষ নাটক ‘আনারসের ঢাকা সফর’, ‘বন্যথেরিয়াম’, গান, বই উন্মোচন ও বায়োস্কোপ। পাশাপাশি থাকছে চিত্রাঙ্কন, মৃৎশিল্প ও পাপেট বানানোর বিভিন্ন কর্মশালা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত