মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬-এর গ্র্যান্ড ফাইনালে ভারতীয় জাতীয় পতাকার আদলে তৈরি পোশাকে র্যাম্প হেঁটে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন অভিনেত্রী ও মডেল উর্বশী রাউতেলা। আন্তর্জাতিক ডিজাইনার দাশার তৈরি কমলা ও সবুজ রঙের গাউনটিতে ছিল অশোক চক্রের নকশা। পোশাকের নিচের অংশ মাটিতে লুটিয়ে পড়ায় নেটদুনিয়ায় এটি আইন লঙ্ঘনের বিষয়ে জোর আলোচনা শুরু হয়েছে।
১৯৭১-এর ২ ধারা অনুযায়ী জাতীয় পতাকাকে কোমরের নিচে পোশাক হিসেবে পরিধান করা কিংবা মাটিতে স্পর্শ করানো অবমাননাকর। তবে এটি অপরাধ হিসেবে গণ্য হবে কি না তা উর্বশীর উদ্দেশ্য ও ডিজাইনের বিস্তারিত বিশ্লেষণের ওপর নির্ভর করছে।
এদিকে জয়পুরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬ মুকুট জিতেছেন কেরালার কাজিয়া লিজ মেজো।
৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় তিনি ভারতের প্রতিনিধিত্ব করবেন।