গোপালগঞ্জের সেই পুলিশ সুপার খাগড়াছড়িতে বদলি, ফেনীতে জসিম উদ্দীন

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পিএম

ফেনীর পুলিশ সুপার (এসপি) হাবীবুল্লাহকে যোগদানের মাত্র এক সপ্তাহের ব্যবধানে বদলি করা হয়েছে। তাঁর স্থলে ফেনীর নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পেয়েছেন গাইবান্ধার পুলিশ সুপার জসিম উদ্দীন।  

বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই রদবদলের আদেশ দেওয়া হয়। 

প্রজ্ঞাপন অনুযায়ী, ফেনীর পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করা মো: হাবীবুল্লাহ, বিপিএম- কে খাগড়াছড়ি জেলার মহালছড়িতে অবস্থিত ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ৬ এপিবিএন-এর পুলিশ সুপার হিসেবে সংযুক্ত করা হয়েছে।  

অন্যদিকে, গাইবান্ধা জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত মো: জসিম উদ্দীনকে ফেনীর নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

এর আগে গত ১৮ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ মিছিল ও সমাবেশের মধ্যেই গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহ্‌কে ফেনীতে বদলি করা হয়েছিল। এবার ৮ দিনের ব্যবধানে তাকে ফেনী থেকে খাগড়াছড়িতে সংযুক্ত করেছে সরকার।

সর্বশেষ সর্বাধিক পঠিত