প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হয় হ্যালোইন উৎসব। বিশ্বের সঙ্গে একমাত্র সন্তান আইজানকে নিয়ে উল্লাসের সঙ্গে এই উৎসবে মাতেন ঢালিউডের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। এর আগে ছেলেকে খুশি করাতে যুক্তরাষ্ট্রে ঘুরতে নিয়ে গিয়েছিলেন চিত্রনায়িকা। সন্তানকে নিয়ে সেসব সুন্দর মুহূর্ত প্রকাশ করেন সামাজিক মাধ্যমে। গতকাল রবিবার সোশ্যাল মিডিয়ায় অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করা এই অভিনেত্রী সেখানকার হ্যালোইন আয়োজনের একটি মুহূর্ত নিজের ফেসবুকে প্রকাশ করেছেন। প্রকাশ করা সেই ছবিতে দেখা যায়, ছেলের সঙ্গে হাসিমুখে ক্যামেরাবন্দি হয়েছেন শাবনূর। মা-ছেলে দুজনের পরনেই ম্যাচিং করা পোশাক, তাতে রয়েছে কমলা রঙের কুমড়ার নকশা। পেছনে সাজানো হয়েছে কৃত্রিম কঙ্কাল, কুমড়ার লণ্ঠন, রঙিন বাতি আর ‘হ্যাপি হ্যালোইন’ লেখা সাজসজ্জা দিয়ে। ছবিগুলোর সঙ্গে শাবনূর লিখেছেন, ‘হ্যাপি হ্যালোইন’।
ছেলেকে নিয়ে শাবনূরের হ্যালোইন উদযাপন
কীর্তনখোলা প্রতিবেদক
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬, ০১:২৪ এএম
আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০১:২৪ এএম
ছেলেকে নিয়ে শাবনূরের হ্যালোইন উদযাপন
এ সম্পর্কিত আরও পড়ুন
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০