জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি বলেছেন, ডিসেম্বরে আওয়ামী লীগের ফেরার কোন সুযোগ নাই। কিন্তু সরকার আওয়ামী লীগকে কার্যক্রম করার সুযোগ করে দিচ্ছে। সরকার গত ৮ মাসে মামলার বিচারে কমপ্রোমাইজ না করতো, বিভিন্ন জায়গায় মামলা বাণিজ্য করেছে, ডিসেম্বর মাসে আমরা মাঠে থাকবো আমাদের জনগণ মাঠে থাকবে।
জয়পুরহাটে এনসিপির সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় নির্বাচন কেন্দ্রিক পরিকল্পনা প্রণয়ন বিষয়ক এক মতবিনিময় সভায় নাহিদ ইসলাম এ মন্তব্য করেন।
জয়পুরহাট জেলা এনসিপির আয়োজনে শুক্রবার রাতে জয়পুরহাট শহরের স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির আহ্বায়ক নুরুল ইসলাম রঞ্জু।
মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম। বিশেষ অতিথি ছিলেন এনসিপি’র সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং সহ-সাংগঠনিক সম্পাদক সাকিব মাহাদী। এছাড়াও জেলা এনসিপির সদস্য সচিব ইসমাইল হোসেন হাদীসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় দলের চারটি জেলার বিভিন্ন ইউনিটের সভাপতি- সাধারণ সম্পাদকের সাথে, সার্বিক সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা করেন এবং আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা ও পরিকল্পনা প্রণয়ন নিয়ে আলোচনা করেন নেতারা।