মিয়ানমারে পাচারের সময় ১৭.৫ টন সিমেন্টসহ আটক ৯

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০২:৪৯ পিএম

মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় বিপুল পরিমাণ সিমেন্টসহ ৯ জনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোটও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।

তিনি জানান, নোয়াখালীর হাতিয়া থানার চর গাসিয়া সংলগ্ন মেঘনা নদীতে গত ১৮ নভেম্বর বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া।

অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়। এ সময় অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ১ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ১৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট উদ্ধার করা হয়। পাশাপাশি পাচারকাজে জড়িত থাকার অভিযোগে ৯ জনকে আটক করা হয়।

জব্দ করা সিমেন্ট ও কার্গো বোট এবং আটক ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও জানান, চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত