বাকলিয়ায় হোপওয়েল ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ এএম

সুবিধাবঞ্চিত মানুষদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে চট্টগ্রাম নগরের বাকলিয়া এক্সেস রোডে গ্রিন লাইফ টাওয়ারে যাত্রা শুরু করেছে ‘বাংলাদেশ হোপওয়েল হসপিটালস (বিএইচএইচ) এর নতুন ডায়াগনস্টিক সেন্টার। গত ১৮ নভেম্বর সকালে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) এর চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী।

বিএসআরএমের চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী তার বক্তব্যে বলেন, ‘অর্থের অভাবে বা সঠিক দিকনির্দেশনা না থাকায় অনেকে সঠিক সময়ে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হন, যা অত্যন্ত দুঃখজনক। এই বাস্তবতাকে সামনে রেখে বিএসআরএম ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানে নিবেদিত একটি অলাভজনক সমাজকল্যাণমূলক উদ্যোগ প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করে, যা পরিচালিত হচ্ছে ‘বাংলাদেশ হোপওয়েল হসপিটালস (বিএইচএইচ) এর ছায়াতলে। আশা করি, এই অলাভজনক  প্রতিষ্ঠানটি অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করবে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত