দুমকিতে ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১১:১৩ এএম

পটুয়াখালীর দুমকিতে ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাওন হাওলাদার (২৩) ও সুমন জমাদ্দার (২৮) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের দক্ষিণ দুমকি এলাকার ২ নম্বর ওয়ার্ডে পাহলান বাড়ির ব্রিজসংলগ্ন পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, দুমকি থানার এসআই মো. সজিব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালায়। এ সময় শাওন হাওলাদারের কাছ থেকে ৩ পিস এবং সুমন জমাদ্দারের কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক শাওন উপজেলার কার্তিকপাশা এলাকার ৬ নম্বর ওয়ার্ডের এবং সুমন আঠারগাছিয়া এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত