দাবদাহে খাদ্যতালিকায় রাখুন এই ৬ খাবার

আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ০৭:৫৫ পিএম

গত কয়েক দিন ধরে তীব্র দাবদাহ চলছে। গরমে সুস্থ থাকতে প্রচুর পানি পানের বিকল্প নেই। একই সঙ্গে খেতে হবে ঠান্ডা জাতীয় খাবার। ৬টি ঠান্ডা খাবার রাখুন খাদ্যতালিকায়।

ডাবের পানি : গরম কমাতে এক গ্লাস ডাবের পানির বিকল্প কিছু নেই। এটি ইলেকটোলাইটে ভরপুর এবং অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস। শরীর আর্দ্র রাখার পাশাপাশি শরীরে শক্তি জোগায় ডাবের পানি।

তরমুজ : মিষ্টি এবং সুস্বাদু এই ফলের পুরোটাই পানি এবং পুষ্টিতে ভরপুর। মিষ্টিজাতীয় কিছু খেতে চাইলে তরমুজ খেতে পারেন। এটি আপনাকে চিনি খাওয়া থেকে বিরত রাখবে এবং গরমে প্রশান্তিতে শরীর জুড়াবে।

পুদিনা : গরম প্রতিরোধক দৈনন্দিন খাবার তৈরিতে পুদিনা ব্যবহার হয়। এটি শরীর সতেজ রাখার পাশাপাশি রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। হজমক্রিয়ার উন্নতি ঘটানোর পাশাপাশি শীতল নিঃশ্বাসেও সহায়তা করে পুদিনা।

শসা : গরমকালের খাবার হিসেবে এটি বেশ জনপ্রিয়। সালাদ, জুস, পানীয়, রায়তা তৈরিতে এটি ব্যবহার করতে পারেন। শসার ৯৫ শতাংশ শুধু পানি। ১০০ গ্রাম শসায় মাত্র ৬ ক্যালরি রয়েছে। এটি ডায়েটকারীদের জন্য চমৎকার খাবার।

তোকমা : ডেজার্টস এবং পানীয় তৈরিতে এই উপাদান ব্যবহৃত হয়। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই তোকমা ডায়াবেটিস এবং ত্বকের জন্য উপকারী।

দই : বিভিন্ন পুষ্টি উপাদানে ভরপুর দই হজমক্রিয়ার উন্নতি ঘটাতে দারুণ সহায়ক। দইয়ে থাকা উপকারী ব্যাকটেরিয়া অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত