বিতর্কিত সেই হুমাইরা সুবাহর গোপন বিয়ে

আপডেট : ০৫ মে ২০২৬, ০৩:০৩ পিএম

বহুল চর্চিত মডেল ও চিত্রনায়িকা হুমাইরা সুবাহ গেোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। সম্প্রতি নিজেই বিষয়টি প্রকাশ করে নতুন জীবনের কথা জানান তিনি। অভিনেত্রীর ভাষ্য, বেশ কিছুদিন আগেই তাদের বিয়ের নিবন্ধন সম্পন্ন হয়েছে। রাজনীতির সঙ্গের জড়িয়ে থাকা ও নানা কারণেই ব্যস্ত ছিলেন বলেই জানাতে পারেননি খবরটি। 

জানা গেছে, সুবাহর স্বামীর নাম। পেশায় তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তবে তার পারিবারিক শিকড় ঢাকায়। বিয়ে প্রসঙ্গে হুমায়রা সুবাহ বলছেন,‘বিয়ে বিষয়টি থাকে সম্পূর্ণ আল্লাহর হাতে। আমাদের পরিচয় অনেকদিনের তবে গত রোজার ঈদের পরে আমরা বিয়ে করেছি। আমার স্বামী হাসান যুক্তরাষ্ট্রে থাকেন। আমি যেহেতু গ্রাজুয়েশন শেষ করতে আইন পড়ছি, তাই আপাতত যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে যাচ্ছি না, আসা যাওয়ার মধ্যে থাকব।’ 

‘খুব স্বল্প আয়োজনে আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে। কিছুদিনের মধ্যে আমাদের আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন সম্পন্ন হবে। যাদের বলা হয়নি, তাদের নিয়ে হবে এই আয়োজন।’ যোগ করেন তিনি। 

এরই মধ্যে স্বামীকে সঙ্গে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ছবি শেয়ার করেছেন সুবাহ। সেই পোস্ট ঘিরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভরে উঠেছে মন্তব্যের ঘর। নতুন জীবনের এই যাত্রায় দম্পতির জন্য শুভকামনা জানিয়েছেন সহকর্মী ও ভক্তরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত