আশেকীন স্যারের ক্লাশে পরি কী করছে?

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১৫ পিএম

শিরোনামের প্রশ্নটির জবাব পাওয়া যাবে মাসুম আওয়ালের ‘আশেকীন স্যারের ক্লাশে মিষ্টি একটা পরি’তে। একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে শিশুতোষ গল্পের বইটি।

‘আশেকীন স্যারের ক্লাশে মিষ্টি একটা পরি’র প্রচ্ছদ করেছেন মামুন হোসাইন। আর বইয়ের ভেতরের রঙিন ছবি এঁকেছেন প্রবীণ চিত্রশিল্পী আশফাকুল আশেকীন।

পাঁচটি গল্প রয়েছে বইটিতে। প্রতিটি গল্পের বিষয়ই ‘পরি’। প্রকাশ করেছে অর্জন প্রকাশন। দাম রাখা হয়েছে ২০০ টাকা। পাওয়া যাচ্ছে বইমেলায় অর্জন প্রকাশনের ৫৫৭ নম্বর স্টলে।

মাসুম আওয়াল বইটি উৎসর্গ করেছেন সেই সব মা-বাবাদের, যারা গল্প শোনাতে শোনাতে আদরের সন্তানকে ঘুম পাড়ায়।

বই নিয়ে মাসুম আওয়াল বলেন, “শিশুদের চিন্তা-ভাবনা অনেক নির্মল, আর সুন্দর। তাদের জন্যই লিখি, লিখতে ভালো লাগে। এই গল্পের বইটিতে নিছক রূপকথার পরির গল্প বলা হয়নি, এখানে আছে বাস্তবের পরিও। রূপকথার পরির সঙ্গে আমাদের বাস্তবের জীবনের পরির গল্প, ভালো লাগবে শিশুদের। শুধু শিশুদেরই নয়, শিশুমনের বড়দেরও ভালো লাগবে গল্পগুলো।”

মেলায় লেখকের আরও একটি বই এসেছে। ছড়ার বইটির নাম ‘টই টই হই চই’। প্রচ্ছদ করেছেন মুস্তাফিজ কারিগর। ছড়ার পাশে রঙিন ছবি এঁকেছেন অরুপ মণ্ডল। পার্ল পাবিলিকেশন্সের স্টলে পাওয়া যাচ্ছে বইটি। দাম ১৬০টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত