বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেছেন, এক মিনিটের টর্নেডো নয়, ৩০ সেকেন্ডের টর্নেডোতে বর্তমান সরকারের পতন ঘটাতে হবে। এ জন্য যেকোনো আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের হাসিমুখে রক্ত ঢেলে দিতে প্রস্তুত থাকতে হবে। গতকাল বৃহস্পতিবার রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ-সমাবেশে এ সব কথা বলেন তিনি।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে রাজশাহী মহানগর ও জেলা যুবদল যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন মহানগর যুবদল সভাপতি আবুল কালাম আজাদ সুইট।
অন্যদের মধ্যে রাজশাহী মহানগর বিএনপি সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলন ও জেলা যুবদল সাধারণ সম্পাদক শফিকুল আলম সমাপ্ত সমাবেশে বক্তব্য দেন।
