ক্রমেই ভয়াবহ হয়ে উঠছিল ডেভিড ওয়ার্নার-অ্যারন ফিঞ্চ জুটি। তবে বড় বিপর্যয়ের কারণ হয়ে ওঠার আগেই এই জুটিতে বাধা হয়ে দাঁড়ালেন সৌম্য সরকার। পার্টটাইম এই পেসারকে খেলতে গিয়ে উইকেট ছাড়া হলেন অজি অধিনায়ক ফিঞ্চ।
নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে দলীয় ১২১ রানে প্রথম উইকেট হারাল অস্ট্রেলিয়া। বল হাতে প্রথম ওভারেই সৌম্য আউট করলেন ৫১ বলে ৫৩ রান করা ফিঞ্চকে। সৌম্যর করা ২১তম ওভারের পঞ্চম বলটিতে ছিল এক্সটা বাউন্স। মনের মতো ব্যাট চালাতে পারেননি ফিঞ্চ। সরাসরি বল চলে যায় শর্ট থার্ড ম্যানে দাঁড়িয়ে থাকা রুবেল হোসেনের হাতে। উইকেট ছাড়ার আগে ৫১ বলে পাঁচ চার ও দুই ছক্কায় ৫৩ রান করেন ফিঞ্চ। ওডিআই ক্যারিয়ারে এটা তার ২৪তম অর্ধশতক।
এর আগে বিচক্ষণতার সঙ্গে বাংলাদেশ দলের বোলারদের মোকাবেলা করে উইকেটে নিজেকে থিতু করে নেন ফিঞ্চ। অপর ওপেনার ডেভিড ওয়ার্নারকে নিয়ে দলকে এনে দেন উড়ন্ত সূচনা।