ছাত্রদলের সংকট

সিদ্ধান্ত ছাড়াই শেষ সার্চ কমিটির বৈঠক

আপডেট : ০৮ জুলাই ২০১৯, ০২:১০ এএম

সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে ছাত্রদলের নতুন কমিটি গঠনের দায়িত্বপ্রাপ্ত সার্চ কমিটির নেতাদের বৈঠক। গতকাল রবিবার সন্ধ্যার এ বৈঠক শেষে দেশ রূপান্তরকে এ কথা জানান নাম প্রকাশে অনিচ্ছুক সার্চ কমিটির এক সদস্য।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠকে স্কাইপের মাধ্যমে যুক্ত ছিলেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় কার্যালয়ের আশপাশে অবস্থান করছিলেন বিক্ষুব্ধ ছাত্রদল নেতারা। সার্চ কমিটির ওই সদস্য আরও জানান, আজ সোমবার আবার বৈঠকে বসবেন তারা। এতে যোগ দেবেন সার্চ কমিটিকে সহযোগিতার জন্য দায়িত্বপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও গয়েশ^র চন্দ্র রায়।

এদিকে গতকাল সন্ধ্যায় ঢাকা বিশ^বিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে বৈঠক করেছেন বিক্ষুব্ধ ছাত্রদল নেতারা। ওই বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারমান তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত দিনেই ছাত্রদলের সম্মেলন করে দিবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত