২০০১ সালে প্রকাশিত হয় মাসরুর আরেফিনের আলোচিত কাব্যগ্রন্থ ‘ঈশ্বরদী, মেয়র ও মিউলের গল্প'। দেড় যুগ পর বইটি নিয়ে হচ্ছে বিশেষ আয়োজন। মাসরুরের পাশাপাশি সেখানে কথা বলবেন সমসাময়িক কবি ও কথাসাহিত্যিকরা।
১৩ জুলাই বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠান শুরু হবে বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের সাত তলায়, বাতিঘরে।
‘কবি মাসরুর আরেফিনের সঙ্গে এক সন্ধ্যা’ শিরোনামের ফেসবুক ইভেন্ট পেজ থেকে জানা যায়, অনুষ্ঠানটির আয়োজক প্রকাশনা প্রতিষ্ঠান দ।
আরও বলা হচ্ছে, আলোচনা করবেন কবি শামসেত তাবরেজী, কথাসাহিত্যিক মানস চৌধুরী, কবি কামরুজ্জামান কামু, কবি টোকন ঠাকুর, কবি মৃদুল মাহবুব, কথাসাহিত্যিক ফারুক আব্দুল্লাহ, কবি নাসিফ আমিন প্রমুখ।
এ ছাড়া থাকছে বই থেকে পাঠ, কবির স্মৃতিচারণ, পাঠকের প্রশ্ন ও বুক সাইনিং। আগ্রহী ক্রেতারা অনুষ্ঠানে বইটি কিনতে পারবেন।
‘কবি মাসরুর আরেফিনের সঙ্গে এক সন্ধ্যা’ সবার জন্য উন্মুক্ত।
