সাদাত হোসাইনের সঙ্গে আড্ডায় সুযোগ

আপডেট : ২২ জুলাই ২০১৯, ০৫:১৪ পিএম

বাংলা ভাষায় বর্তমান সময়ের জনপ্রিয় লেখক সাদাত হোসাইনের সঙ্গে আড্ডার সুযোগ পাচ্ছেন পাঠক। ২ আগস্ট ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা অবধি চলবে এই আয়োজন।

এই প্রসঙ্গে ‘নিঃসঙ্গ নক্ষত্র’-এর লেখক বলেন, “রকমারি ডটকম ও অন্যধারার এই আয়োজনের পরিকল্পনা দীর্ঘদিনের। কিন্তু নানা কারণেই ব্যাটে-বলে মিলছিল না। অবশেষে মিলে যাচ্ছে সেই সুযোগ। সরাসরি পাঠকের মুখোমুখি দাঁড়ানোর এই সুযোগটা আমিও হারাতে চাইনি। শুনতে চাই পাঠকের মুখ থেকেই সাদাত হোসাইন ও তার লেখালেখি, ভাবনা সম্পর্কে পাঠকের অকপট মতামত, অভিযোগ, প্রত্যাশা ও প্রশ্ন। দিতে চাই সেসবের উত্তরও।”

সাদাত বলেন, “সঙ্গে আড্ডা, গল্প তো থাকছেই। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত। তবে যারা অনুষ্ঠানটিতে অংশ নিতে চান, তাদের কষ্ট করে নিচের লিংকে দেওয়া ফরমটা পূরণ করতে হবে। আশা করছি অসাধারণ একটি আয়োজন হবে, হবে স্মরণীয় এক মুহূর্তও।”

আরও জানান, পাঠক লিখবে ‘নির্বাসন’-এর বিজয়ীদের পুরস্কার বিতরণীও থাকছে এ দিন। থাকছে উপস্থিত পাঠকদের জন্য চমকপ্রদ আয়োজন।

সাদাতের সঙ্গে আড্ডা দিতে চাইলে ক্লিক করুন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত