লোকসংগীত শিল্পী বাউল সাধক আয়নাল মিয়া বয়াতি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর ৯মাস।
বুধবার বাদ আসর ফরিদপুর শহরতলির সাদীপুর উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনি ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে মারা যান।
মৃত্যুকালে এ শিল্পী স্ত্রী, পাঁচ ছেলে ও তিন কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আয়নাল মিয়ার বড় ছেলে হারুন মিয়া জানার, জানাজা শেষে সাদীপুরের নিজ বাড়ির আঙিনায় তাকে দাফন করা হবে।
আয়নাল মিয়া বয়াতির বাউল শিল্পী হিসেবে খ্যাতি ছিল ফরিদপুর অঞ্চল জুড়ে। এ অঞ্চলে তিনি দীর্ঘদিন ধরে বিচার গান ও পালাগান পরিবেশন করে গণমানুষের হৃদয়ে ঠাঁই করে নিয়েছিলেন।
তার মৃত্যুতে জেলা শিল্পকলা একাডেমি, সাহিত্য উন্নয়ন সংস্থা, সাহিত্য পরিষদ, খেয়ালি নাট্য গোষ্ঠী, বোয়ালমারী বার্তা বাউল দলসহ বিভিন্ন সংগঠন শোক জানিয়েছেন।
