ফার্মেসিতে ১০০% নারীকর্মী থাকলে কর মওকুফ

আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৯, ১২:৫৯ এএম

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, যেসব ফার্মেসিতে শতভাগ নারীকর্মী থাকবে সেসব ফার্মেসি থেকে কোনো ধরনের কর নেবে না করপোরেশন। শিশুবান্ধব শহর গড়ে তোলার কথা উল্লেখ করে তিনি বলেন, সিটি করপোরেশনের কোনো মাঠে মেলা চলবে না। যদি কোথাও কেউ সমস্যা করে, তোমাদের (শিশু) খেলতে না দেয়, তাহলে ৩৩৩-এ কল করে বলবে, আমার খেলার মাঠে আমাকে খেলতে দেওয়া হচ্ছে না। আমরা দ্রুত ব্যবস্থা নেব।                
গতকাল বুধবার ডিএনসিসি নগর ভবনে কিশোর-কিশোরীদের সঙ্গে ‘আমরাও বলতে চাই’ শীর্ষক সংলাপে মেয়র এসব কথা বলেন। ডিএনসিসির বিভিন্ন এলাকা থেকে, বিশেষ করে সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরীরা এ সংলাপে অংশগ্রহণ করে। কিশোর-কিশোরীরা পরিবেশদূষণ, শিশুশ্রম, খেলার মাঠ, নিরাপত্তাহীনতা, স্বাস্থ্যসেবা, বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ পানি ও বস্তির আবাসন বিষয়ে মেয়রের কাছে দাবি তুলে ধরেন।
সংলাপে মোহাম্মদ হাসান নামে একজন কিশোর সিটি করপোরেশনে পর্যাপ্ত খেলার মাঠ নেই এবং যা আছে সেগুলোও বিভিন্ন মৌসুমি মেলার কারণে দখল হয়ে যায় বলে জানায়। এ সময় মেয়র বলেন, সিটি করপোরেশনের কোনো মাঠে কোনো ধরনের মেলা হবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত