প্রকাশ হচ্ছে আল মাহমুদের মহাকাব্য

আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ১২:৫৩ পিএম

মহাকাব্যের প্রতি আল মাহমুদের আগ্রহের কথা তার কাছের মানুষেরা জানেন। কিন্তু নিজের লেখা মহাকাব্য বই আকারে দেখে যেতে পারেননি ফেব্রুয়ারিতে মারা যাওয়া বাংলা ভাষার অন্যতম প্রধান এই কবি।

এবার সুখবর দিলেন সরলরেখা প্রকাশনা সংস্থার স্বত্বাধিকারী নাজমুস সায়াদাত। তিনি পাঠকের হাতে তুলে দিতে যাচ্ছেন প্রিয় কবির এই কীর্তি। সামনের একুশে গ্রন্থমেলায় প্রকাশ হতে যাচ্ছে আল মাহমুদের মহাকাব্য ‘এ গল্পের শেষ নেই শুরুও ছিল না’।

বইটির গ্রন্থনা করেছেন আবিদ আজম। শ্রুতিলেখনে ছিলেন শামিল আরাফাত। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।

আল মাহমুদ জন্মগ্রহণ করেন ১৯৩৬ সালের ১১ জুলাই, ব্রাহ্মণবাড়িয়ায়। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি ঢাকা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কবিতার পাশাপাশি গল্প-উপন্যাসেও শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়েছেন আল মাহমুদ। ছড়া, প্রবন্ধ বা স্মৃতিকাহিনি বয়ানে ছিলেন অদ্বিতীয়।

লোক লোকান্তর, কালের কলস, সোনালী কাবিন, মায়াবী পর্দা দুলে ওঠো, আরব্য রজনীর রাজহাঁস, বখতিয়ারের ঘোড়া, অদৃশ্যবাদীদের রান্নাবান্না, দিনযাপন, পাখির কাছে ফুলের কাছে, পানকৌড়ির রক্ত, যেভাবে বেড়ে উঠি, গন্ধ বণিক, না কোন শূন্যতা মানি না, উপমহাদেশ, বিচূর্ণ আয়নায় কবির মুখ, কাবিলের বোন, তোমার গন্ধে ফুল ফুটেছে, উড়াল কাব্য প্রভৃতি রয়েছে আল মাহমুদের প্রকাশিত বইয়ের তালিকায়। এ ছাড়া কয়েক খণ্ডে প্রকাশ হয়েছে রচনা সমগ্র।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত