মাহমুদ নোমানের উপন্যাস ‘জোছনাপোড়া ছায়া’

আপডেট : ০৩ জানুয়ারি ২০২০, ০৪:৪৫ পিএম

প্রকাশ হতে যাচ্ছে মাহমুদ নোমানের উপন্যাস ‘জোছনাপোড়া ছায়া।’ এ বছরের একুশে বইমেলায় পরিবার পাবলিকেশন্স বইটি বের করছে।

বইটি প্রচ্ছদ করেছেন কলকাতার প্রচ্ছদশিল্পী রাজদীপ পুরী।

উপন্যাসটির প্রসঙ্গে লেখক বলেন, একটিমাত্র স্বপ্নে শুরু এবং স্বপ্নের শেষে উপন্যাসের সমাপ্তি ! হাহাকার আরো বাড়িয়ে দিয়েছে যখন স্বপ্নের শেষ হতেই মৃত্যুদণ্ডের জন্য হাতকড়া বা অসহনীয় জীবনের হাতছানি...পাঠক ‘জোছনাপোড়া ছায়া’ উপন্যাসের শেষে এসে ভাবতে বাধ্য হবে, স্বপ্নটি আরো দীর্ঘায়িত করা যদি যেতো...আরেকটু প্রেমপ্রেম ভাব, আরেকটু শিহরণ, একটি স্বপ্ন আর কতোটুকু বাড়ানো যায়, কেউ মানতে চাইবে না...।

মাহমুদ নোমানের জন্ম চট্টগ্রামের আনোয়ারায়। এর আগে ‘লুইজালে’ নামে তার একটি কাব্যগ্রন্থ প্রকাশ হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত