অমর একুশে গ্রন্থমেলা ২০২০ উপলক্ষে বের হয়েছে নাহিদ হাসানের কাব্যগ্রন্থ ‘বড় আপা, ক্রসফায়ার ও অন্যান্য’।
বইটিতে কবিতা থাকছে ৪৬টি। প্রকাশক রাইহান রনো, বুক লাইন, বাংলাবাজার। প্রচ্ছদ রাজীব দত্ত। পাওয়া যাবে মেলায় লিটলম্যাগ চত্বরে।
কাব্যগ্রন্থটি প্রসঙ্গে নাহিদ হাসান বলেন, ‘কবিতাকে আমার কাছে ঈশ্বরের বাণী মনে হয়। একটি দুটি কথায় আনন্দ সৃষ্টি করা, রুদ্ধ বেদনাকে প্রকাশ করা সাংঘাতিক ব্যাপার বলে মনে হয়। যিনি পারেন তিনি অন্য লোক। কেউ কেউ কবি আর কি! আমি মনে করি কয়েকটা কবিতা আমি লিখতে পেরেছি। ঢাকা শহরে না থাকলেও অনেক অচেনা লোকের কণ্ঠে আমার কবিতা পড়তে শুনেছি। তিনি জানতেনও না, সেটি আমার লেখা। এটা একটা মজার ব্যাপার।’
নাহিদ হাসানের জন্ম ও বেড়ে ওঠা কুড়িগ্রামে। তিনি একজন অধিকারকর্মী। উত্তরবঙ্গের সামাজিক আন্দোলনের সঙ্গে জড়িতে আছেন বলিষ্ঠভাবে। জাতীয় দৈনিকগুলোতে নিয়মিত তার লেখা প্রকাশিত হয়। এর আগে তার প্রকাশিত বই-‘সংবিধান, ব্রহ্মপুত্র ও বিবিধ প্রসঙ্গ’।
