সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির ভাইস চেয়ারম্যান মুন্না পেলেন সাহিত্য দিগন্ত পুরস্কার

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৫:৫৬ পিএম

সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন মুন্নাকে ‘সাহিত্য দিগন্ত পুরস্কার ২০১৯’ দেওয়া হয়েছে।

রাজধানীর কাঁটাবন এলাকায় অবস্থিত ‘দীপনপুর’ এ শুক্রবার অনুষ্ঠানটি আয়োজন করা হয়। আয়োজন করেন ত্রৈমাসিক সাহিত্য দিগন্তর পরিচালক ও ঢাকা সাহিত্য পরিষদের আহ্বায়ক জায়েদ হোসাইন লাকী।

এতে কবি, লেখক, কথাসাহিত্যিক, শিল্পী, নাট্যব্যক্তিত্ব, চিত্র পরিচালক, অভিনেত্রী, মিডিয়া ব্যক্তিত্ব, সাংবাদিক, মানবাধিকার ব্যক্তিত্বসহ অন্তত ২১৩ জন উপস্থিত ছিলেন।

কবি, কথা সাহিত্যিক ও ঢাকা সাহিত্য পরিষদের সহ-সভাপতি জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির পুরস্কার প্রাপ্ত কবি কাজী রোজী।

বিশেষ অতিথি ছিলেন, কবি আসলাম সানী, বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক জাকির তালুকদার, মুক্তিযোদ্ধা ও সাহিত্যিক আলম তালুকদার, বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক রেজা উদ্দিন স্টালিন, কবি ও গবেষক প্রাবন্ধিক গোলাম কিবরিয়া পিনু, কবি কথা সাহিত্যিক ‘বৈচিত্র’ সম্পাদক শাহীন রেজা, কবি-আবৃত্তিকার বাংলা একাডেমির উপ-পরিচালক ড. শাহাদাৎ হোসেন নিপু প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নুরুন নাহার শ্রাবণী ও ফারজানা ইসলাম মাশরুরা লাকী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত