‘শর্বরীশ্লোক’ নিয়ে রুম্পার বইমেলা

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২০, ০৩:০৭ পিএম

শর্বরী মানে রাত। আর শ্লোক মানে কবিতা। এক একটা কবিতা যখন হয় কারো মনের গোটা গল্প, তখন তার সংকলন হতে পারে কারো জীবনের গান। এমনই কিছু কবিতার সংকলন নিয়ে প্রকাশিত হলো ‘শর্বরীশ্লোক’।

রুম্পা সৈয়দা ফারজানা জামানের লেখা কবিতাগুলো বিশেষ করে রাতেই লেখা বলে বইটির নাম রাখা হয়েছে ‘শর্বরীশ্লোক’।

বর্ষা দুপুর থেকে প্রকাশিত এই সংকলনে আছে প্রায় তিরিশটির মতো কবিতা।

রুম্পা পেশায় সাংবাদিক হলেও মনের আনন্দে লিখে যাচ্ছেন কবিতা অনেক আগে থেকেই। তার বইটির মুখবন্ধ লিখেছেন গীতিকার শেখ রানা।

রুম্পা বলেন, “আমি লিখি মনের মাঝের ইট চাপা ধূসর গাছের জন্য একটু অক্সিজেনের ব্যবস্থা করে দিতে। হয়তো যা নিত্য দিনে বলা যায় না, হয়তো তা রাতের অন্ধকারে মন থেকে ঝেড়ে ফেলা যায়। শর্বরীশ্লোক তাই শুধু একটি সংকলন নয়। এই বইটি আবেগের মিশ্রণ।”

বর্ষা দুপুর প্রকাশনী থেকে আসা ‘শর্বরীশ্লোক’ পাওয়া যাচ্ছে বইমেলার ২৩৬-২৩৮ নম্বর স্টল ও রকমারিতে।

২০১১ সালে প্রথম বই প্রকাশিত হয় শুদ্ধস্বর থেকে। ছোটগল্প সংকলনটির নাম ছিল ‘সত্যি তবু কাল্পনিক’। তিনি বাচ্চাদের জন্য নিয়মিত লিখছেন। এবার সিসিমপুরের স্টলে পাওয়া যাচ্ছে তার লেখা বাচ্চাদের বই ‘কাঠির কেরামতি’।   

×
সর্বশেষ সর্বাধিক পঠিত