শফিউর রহমান
সিনিয়র সহকারী শিক্ষক
চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়, চট্টগ্রাম
প্রথম অধ্যায়
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ
বহুনির্বাচনী
১. চার্লস ব্যাবেজের জন্ম সাল কোনটি?
ক. ১৭৯১ খ. ১৭৯৩ গ. ১৭৯২ ঘ. ১৭৯৪
২. চার্লস ব্যাবেজের মৃত্যু সাল কোনটি?
ক. ১৮৬৯ খ. ১৮৭০ গ. ১৮৭১ ঘ. ১৮৭৪
৩. ডিফারেন্স ইঞ্জিন গণনা যন্ত্রটির আবিষ্কারক কে?
ক. অ্যাডা লাভলেস খ. জন কেরি
গ. মার্ক জুকারবার্গ ঘ. চার্লস ব্যাবেজ
৪. চার্লস ব্যাবেজ কোন যন্ত্রটি তৈরি করেন?
ক. বেতার খ. ডিফারেন্স ইঞ্জিন
গ. কম্পিউটার ঘ. ইউনিভ্যাক-১
৫. ডিফারেন্স ইঞ্জিন এবং এনালিটিক্যাল ইঞ্জিন এ যন্ত্র দুটি কোন পদ্ধতিতে কাজ করে?
ক. গাড়ির ইঞ্জিনের মতো খ. যান্ত্রিকভাবে গণনা
গ. কম্পিউটারের মতো ঘ. চৌম্বকীয় বলের মতো
৬. চার্লস ব্যাবেজের তৈরিকৃত প্রথম ইঞ্জিন দুটি কোথায় তৈরি করা হয়?
ক. লন্ডনের বিজ্ঞান জাদুঘরে খ. ইতালিতে
গ. জার্মানিতে ঘ. রাশিয়াতে
৭. অ্যাডা লাভলেসের জন্ম-মৃত্যু সাল কোনটি?
ক. ১৮১৪-১৮৫২ খ. ১৮১৫-১৮৫২
গ. ১৮৭৯-১৯৫৫ ঘ. ১৯৫৫-২০১১
৮. কার কারণে অ্যাডা ছোটবেলা থেকে বিজ্ঞান ও গণিতে আগ্রহী হয়ে ওঠেন?
ক. বাবা খ. মা
গ. ভাই ঘ. বোন
৯. কবি লর্ড বায়রনের কন্যার নাম কী?
ক. গধীবিষষ খ. ঝবৎবহধ ডরষষরধসং
গ. অফধ খড়াবষধপব ঘ. খধফরষধমধ
১০. কত সালে চার্লস ব্যাবেজের সঙ্গে অ্যাডা লাভলেসের পরিচয় হয়?
ক. ১৮১৫ খ. ১৮১৬
গ. ১৮১৮ ঘ. ১৮৩৩
উত্তর
১. ক ২. গ ৩. ঘ ৪. খ ৫. খ ৬. ক ৭. খ ৮. খ ৯. গ ১০. ঘ
(বাকি অংশ আগামীকাল)