রঙের গাড়ি জলরং প্রতিযোগিতার ফলাফল ঘোষণা

আপডেট : ২৫ আগস্ট ২০২০, ০২:৩৬ পিএম

রঙের গাড়ি অনলাইন জলরং প্রতিযোগিতা ২০২০-এর বিজয়ীদের নাম ঘোষিত হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপিতে জানানো হয়, এ প্রতিযোগিতায় ১২টি দেশ থেকে ৩২২টি ছবি জমা পড়ে। সেখান থেকে সেরা ছবি মনোনয়ন করেন পাঁচ চিত্রশিল্পী রঞ্জিত দাস, কামাল উদ্দিন, মিন্টু দে (বাংলাদেশ), কঙ্কণ দাস (ভারত) ও লাফে (থাইল্যান্ড)।

প্রতিযোগিতায় প্রথম থেকে তৃতীয় হয়েছেন যথাক্রমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগের মিম জান্নাতুল ফেরদৌস, থাইল্যান্ডের সিওয়া ইন্তখোট ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চারুকলা বিভাগের সৌরভ বণিক। এ ছাড়া বিচারকদের রায়ে প্রশংসিত সাতজনের নাম প্রকাশ করা হয়েছে। তারা হলেন সি থো (মালয়েশিয়া), মারজান কবির (বাংলাদেশ), অলোক তালুকদার, দীপঙ্কর মাইতি (ভারত), থাম্মাসাক আউরাগসাকুল (থাইল্যান্ড), মো. রিপন খান ও মাসুদ রানা রাসেল (বাংলাদেশ)।

রঙের গাড়ি ২০১৭ সাল থেকে কর্মশালা, প্রদর্শনী ও আর্ট ক্যাম্পের মতো আয়োজন করে আসছে। প্রতিবছর দেশের বাইরে একটা আয়োজন থাকে। প্রতি মাসে অনলাইনে প্রতিষ্ঠানটির উদ্যোগে হয় জলরং প্রতিযোগিতা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত