রকমারিতে ৮০% পর্যন্ত ছাড়ে আদর্শের বই

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ০৬:১৯ পিএম

বই বিক্রির অনলাইন প্ল্যাটফর্ম রকমারির সঙ্গে পাঠকদের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে আদর্শ। 

আকর্ষণীয় এ অফারের আওতায় ২৫ থেকে ৮০% পর্যন্ত ছাড়ে কেনা যাবে ঢাকার অন্যতম প্রকাশনাটির বই।

করোনা আবহে পাঠকদের পাঠাভ্যাস জারি রাখতেই এই অনলাইন বইমেলার আয়োজন করেছে আদর্শ ও রকমারি। যাকে বলা হচ্ছে ‘স্মরণকালের সর্বোচ্চ ছাড়’। এ সুযোগ রবিবার থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া যাবে।

এ প্রসঙ্গে আদর্শের স্বত্বাধিকারী মাহাবুব রহমান বলেন, “করোনার কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন হাজার হাজার পরিবার। আর্থিক সামর্থ্যের কারণে যাতে কারো বই পড়া বন্ধ হয়ে না যায়, সেই লক্ষ্যে আদর্শ তার বইগুলোতে দিচ্ছে স্মরণকালের সর্বোচ্চ ছাড়!”

বিগত বছরগুলোতে ফিকশন-নন ফিকশন নানা ক্যাটাগরিতে বেস্টসেলার বই প্রকাশ করেছে আদর্শ।

উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে— লোকে কী বলবে?, তোমারে চিনি না আমি, মেয়েদের এমন হয়, আদোনিসের নির্বাচিত কবিতা, ধ্বংস বিস্মৃতি আয়না ও নুনের ইতিহাস, অপ্রাপ্তবয়স্কা, নভেরার রূপ, এলা হি বরষা, ভাল্লাগে না, গণিতের রঙ্গে হাসিখুশি গণিত, অঙ্ক ভাইয়া, প্যারাময় লাইফের প্যারাসিটামল, মন প্রকৌশল স্বপ্ন অনুপ্রেরণা আর জীবন গড়ার ফরমুলা, গবেষণায় হাতেখড়ি, নিমিখ পানে: ক্যালকুলাসের পথ পরিভ্রমণ, সহজ কুরআন ১ম খণ্ড ও ২য় খণ্ড, পড়ো পড়ো পড়ো, চন্দ্রমুখী, পূর্বপুরুষ, মুক্তিযুদ্ধ ধর্ম রাজনীতি ও অন্যান্য প্রসঙ্গ।

রকমারিতে আদর্শের বইয়ের পুরো লিস্ট দেখতে ক্লিক করুন: রকমারি-আদর্শ অনলাইন বইমেলা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত