আদর্শতে যোগ দিলেন কবি রওশন আরা ‍মুক্তা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ০৯:২৩ পিএম

দেশের শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান আদর্শ-তে সম্পাদক হিসেবে যোগ দিলেন কবি রওশন আরা মুক্তা।

প্রকাশনীর সম্পাদক হিসেবে নিয়োগ পাওয়ার আগে মুক্তা পরিবর্তন ডটকম ও সাম্প্রতিক দেশকালের সাহিত্য সম্পাদক,  মিডিয়া মিক্স এন্টারপ্রাইজের মিডিয়া ম্যানেজার ও রেড ডট মাল্টিমিডিয়ার ইভেন্ট কো-অর্ডিনেটর, সুপার মম বিডি ও প্রিয় ডটকমে আর্টিকেল রাইটিং এবং যমুনা টেলিভিশনে নিউ মিডিয়ার দায়িত্ব পালন করেন।

আদর্শর নিজস্ব সম্পাদক হিসেবে রওশন আরা মুক্তা প্রথমেই একটি সম্পাদনা পর্ষদ গঠনে কাজ করবেন। 

নতুন দায়িত্ব সম্পর্কে রওশন আরা মুক্তা বলেন, আদর্শর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে আমি সম্মানিত বোধ করছি। লেখকদের মধ্যে প্রতিষ্ঠানটির  প্রতি আস্থার জায়গা আরো বৃদ্ধি করা, আদর্শকে সৃজনশীল লেখকদের প্লাটফর্ম হিসেবে তৈরি করা এবং সৃজনশীল ও পেশাদার উৎকর্ষের মাধ্যমে একে পরবর্তী প্রজন্মের প্রকাশনা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলাই আমার প্রধান চ্যালেঞ্জ। 

কবি রওশন আরার মুক্তার এ পর্যন্ত প্রকাশিত বইগুলো হচ্ছে- অপ্রাপ্তবয়স্কা (আদর্শ, ২০১৩), এলদোরাদো (ঐতিহ্য, ২০১৬), কেন দোলনচাঁপা (শ্রাবণ প্রকাশণী, ২০১৮)। গল্পগ্রন্থ: টরে-টক্কা (অনিন্দ্য প্রকাশ, ২০১৮)। গল্পগ্রন্থ: ঘুঘু (বৈভব ২০১৯)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত