বিজয় দিবস উপলক্ষে অর্ধেক দামে বাংলানামার বই

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ০২:০৩ পিএম

বিজয় দিবস উপলক্ষে বিশেষ ছাড়ের আয়োজন করেছে বাংলানামা।

প্রকাশনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, প্রায় অর্ধ শত টাইটেল পাওয়া যাবে ৫০% পর্যন্ত ছাড়ে। ১৬ ডিসেম্বর পর্যন্ত এ সুযোগ থাকছে। তবে বইয়ের দামের সঙ্গে যুক্ত হবে পরিবহন খরচ।

বাংলানামা প্রকাশ করেছে গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধসহ নানা স্বাদের বই। প্রতিষ্ঠানটির ফেইসবুক পেজে পাওয়া যাবে পুরো তালিকা।

উল্লেখযোগ্য কয়েকটি বই—মুক্তিযুদ্ধের আলোকচিত্র : অবিনাশী দলিল, সাদা মেঘে উড়ায় মৌনতা, আমি কান পেতে রই, বিতর্ক শিল্প ও ক্যারিয়ার, সিনেমা হলে তালা, গহীন বুকে বিষের চারা, রবীন্দ্রনাথের স্বদেশ সঙ্গীত, একবার বিদায় দে মা, এই মেঘ এই রোদ্দুর, স্মৃতির পাতা থেকে, চোখের আলোয় দেখেছিলাম, গোরখোদক ও অন্য জ্যোৎস্না, নিজেকে চেনা, প্রতিধ্বনি কমরেড, করুণাহীন করোনার দিন, আধো চাঁদ, প্রাকৃতজনের বসতে-সহ প্রভৃতি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত