আলাউদ্দিন আলীর জন্মদিনে সংগীতানুষ্ঠান

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২০, ০৬:১৫ পিএম

বরেণ্য গীতিকার ও সুরকার প্রয়াত আলাউদ্দিন আলীর জন্মদিন ২৪ ডিসেম্বর। তার জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার এটিএন বাংলায় বিশেষ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন আলম আরা মিনু, মিমি আলাউদ্দিন ও মুহিন খান। আলাউদ্দিন আলীর লেখা ও সুর করা জনপ্রিয় গানগুলো তাদের কণ্ঠে শোনা যাবে।

বৃহস্পতিবার রাত ১১টা থেকে ১টা পর্যন্ত চলবে এ বিশেষ সংগীতানুষ্ঠান।

আলাউদ্দিন আলী ৯ আগস্ট মৃত্যুবরণ করেন। তিনি সংগীত পরিচালক ও গীতিকার হিসেবে একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত