করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন জনপ্রিয় লেখক সাদাত হোসাইন। দেশ রূপান্তরকে আক্রান্ত হওয়ার কথা নিজেই জানিয়েছেন সাদাত।
তিনি জানান, বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৮ মার্চ করোনা ধরা পড়ে সাদাতের। তারপর থেকে জ্বর কমছিলই না, শেষে ১ এপ্রিল তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ফুসফুসে ২৫% সংক্রমণ ধরা পড়ায় সাথে সাথেই তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।
সাদাতের ঘনিষ্ঠজনেরা জানান, আগের চেয়ে আজকে সাদাতের জ্বর কম, তবে প্রচুর কাশি হচ্ছে। তাকে নেবুলাইজার দিচ্ছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাদাত হোসাইনের ভক্তরা তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।
