আবৃত্তিশিল্পী হাসান আরিফ করোনায় আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসা নিচ্ছেন।
সম্মিলিত সাংস্কৃতিক জোটে সভাপতি গোলাম কুদ্দুছ এ তথ্য জানিয়েছেন।
দেশ রূপান্তরকে শনিবার দুপুরে গোলাম কুদ্দুছ বলেন, ‘কয়েক দিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন হাসান আরিফ। গত পরশু কভিড পজিটিভ রেজাল্ট পাওয়ার পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে আইসিইউতে নেওয়া হয়।’
অসুস্থ এ শিল্পীর জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন গোলাম কুদ্দুছ।
হাসান আরিফ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও দেশের বরেণ্য আবৃত্তিশিল্পী।
