আবৃত্তিশিল্পী হাসান আরিফের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশন সাপোর্টে (লাইফ সাপোর্ট) নেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে হাসান আরিফকে লাইফ সাপোর্টে নেওয়া হয় বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ।
এর আগে ২ ডিসেম্বর করোনা রেজাল্ট পজিটিভ আসার পর দিন হাসান আরিফকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়।
নাসির উদ্দীন ইউসুফ বলেন, হাসান আরিফের অক্সিজেন লেভেলে জটিলতার কারণে লাইফ সাপোর্টে নিতে হয়েছে।
চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, আরিফের দেহের অন্য অর্গানগুলো ভালো আছে। কিন্তু অক্সিজেন জটিলতার কারণে অন্য অর্গানগুলোতে চাপ পড়ছে বেশি। এতে অন্য অর্গানগুলোর ক্ষতি হওয়ার সম্ভাবনা বেড়েছে। যার জন্য তাকে লাইফ সাপোর্টে নিতে হয়েছে।
হাসান আরিফ সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও দেশের বরেণ্য আবৃত্তিশিল্পী।
