প্রয়াণ দিবসে আলোচনা ‘আখতারুজ্জামান ইলিয়াস ও শিল্প-সাহিত্যে প্রতিরোধ’

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১১:৩০ এএম

বাংলা সাহিত্যের নক্ষত্রতূল্য কথাশিল্পী আখতারুজ্জামান ইলিয়াসের প্রয়াণ দিবস ৪ জানুয়ারি। এ উপলক্ষে আলোচনার আয়োজন করেছে এমপ্যাথি ন্যাশন।

‘আখতারুজ্জামান ইলিয়াস ও শিল্প-সাহিত্যে প্রতিরোধ’ শীর্ষক আলোচনায় ওই দিন রাত সাড়ে ৯টায় ভার্চ্যুয়ালি অংশ নেবেন কথাসাহিত্যিক আহমাদ মোস্তফা কামাল।

আয়োজন সূত্র জানা গেছে, নিবন্ধনের মাধ্যমে বিনামূল্যে এই জুম ইভেন্টে অংশ নেওয়া যাবে। https://forms.gle/u8iFG64qGMc2ZRyD9 ঠিকানায় নিবন্ধনের পর ইমেইলে লিংক পাঠিয়ে দেওয়া হবে।

১৯৯৭ সালের ৪ জানুয়ারি ঢাকায় প্রয়াত হন আখতারুজ্জামান ইলিয়াস। তার লেখা উপন্যাস ‘চিলেকোঠার সেপাই’ ও ‘খোয়াবনামা’ সাহিত্যগুণে অসামান্য। এ ছাড়া প্রকাশিত পাঁচটি গল্পগ্রন্থ এবং প্রবন্ধ সংকলন ‘সংস্কৃতির ভাঙা সেতু’ বাংলা সাহিত্যের চিরকালীন সম্পদ হয়ে আছে।

আহমাদ মোস্তফা কামাল লেখালেখি শুরু করেন নব্বইয়ের দশকের শুরুতে। তার ‘ঘরভরতি মানুষ অথবা নৈঃশব্দ্য’ ২০০৭ সালে প্রথম আলো বর্ষসেরা বই পুরস্কার অর্জন করে। দ্বিতীয় উপন্যাস ‘অন্ধ জাদুকর’-এর জন্য ২০০৯ সালে কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার লাভ করেন। তৃতীয় উপন্যাস ‘কান্নাপর্ব’ ২০১৩ সালে জেমকন সাহিত্য পুরস্কারে ভূষিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত