সুহৃদ শহীদুল্লাহর ‘আ মরণ’ প্রকাশিত

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১২:১৪ পিএম

প্রকাশিত হলো কবি সুহৃদ শহীদুল্লাহ’র ৭ম কবিতাপুস্তক ‘আ মরণ।’ বইটি প্রকাশ করেছে অসবর্ণ, ঢাকা। প্রচ্ছদ করেছেন সাইম রানা।

উড়কি-র পরিবেশনায় বইটি পাওয়া যাচ্ছে উজান, জনান্তিকসহ অন্যান্য বইয়ের দোকানে। অনলাইনে উজান ও রকমারি থেকেও কেনা যাবে বইটি। বিনিময় মূল্য ধরা হয়েছে ১০০ টাকা।

আ মরণ-এর পাঠপ্রতিক্রিয়ায় সমসাময়িক বাংলা কথাসাহিত্যের গুরুত্বপূর্ণ লেখক মাসুমুল আলম লিখেছেন, ‘একক-দশকের গণ্ডীর বাইরে তাকে দেখুন। দেখুন ধনুর্ধরের টানটান জ্যা থেকে অর্জুনের ২৪টি তীব্র তীর। …এবং সুহৃদ শহীদুল্লাহর এই কবিতাগুলো আমাদের অবচেতন, মৃত্যু ও যৌন ইশারাবাহী।’

এছাড়া সুহৃদ শহীদুল্লাহ কবিতা নিয়ে আলোচনা করতে গিয়ে ফরাসিভাষী কবি ও উপন্যাসিক সেসিল ওমহানি বলেছিলেন, ‘সুহৃদ শহীদুল্লাহ আজকের পৃথিবীকে দেখেন তীক্ষ্ণ দৃষ্টিতে; তার নজর একইসঙ্গে তীব্র ও প্রাঞ্জল। যে-সব শব্দ খোদাই করে কবিতা লিখেন সুহৃদ তারা তার হাতে হয়ে উঠে দর্শন-ঋদ্ধ ও অভিনব।’ 

আ মরণ বইটিও পাঠককে এমন পাঠাভিজ্ঞতা দেবে জানিয়েছেন কবি সুহৃদ শহীদুল্লাহ। তার অন্য ছয় কবিতার বই হলো— দূর, সম্পর্কের কাছে (২০২০), উদীয়মান সমাধিশিবির (২০১৬), শরীর, সর্বস্ব তুমি (২০১৪), জলপাই, স্নেহ ও শর্করা, (২০১২), আমার যুদ্ধাপরাধের কাহিনীসকল (২০০৭), ঈশ্বরের অটোবায়োগ্রাফি (২০০০)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত