বইমেলায় ‘আমাদেরও আছে একজন শেখ হাসিনা’

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ০১:৩৬ পিএম

অমর একুশে বইমেলায় আসছে সাংবাদিক সাজ্জাদ হোসেন চিশতীর কলাম সংকলন ‘আমাদেরও আছে একজন শেখ হাসিনা’। প্রকাশ করছে উষার দুয়ার প্রকাশনী, স্টল নম্বর ৩৩। 

সাংবাদিক সাজ্জাদ হোসেন চিশতী সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে জাতীয় দৈনিক পত্রিকায় ও অনলাইনে নিয়মিত কলাম লিখে থাকেন। সেসব কলাম নিয়ে প্রকাশ হতে যাচ্ছে এ বই। মুখবন্ধ লিখেছেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।

মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সাজ্জাদ হোসেন চিশতী বর্তমানে ঢাকার একটি প্রথম সারির অনলাইনে কর্মরত। এর আগে কাজ করেছেন একাধিক সংবাদমাধ্যমে।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ফেনী সাংবাদিক ফোরাম, ঢাকাস্থ ফেনী সমিতি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চসহ একাধিক সংগঠনে দায়িত্ব পালন করছেন তিনি।

সাজ্জাদ হোসেন চিশতী বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ কমিটির সদস্য। ছাত্রলীগ ও কেন্দ্রীয় যুবলীগে দায়িত্ব পালন করেছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত