৩০৫৮ সালের গল্প নিয়ে দুই বোনের নভেলা

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২২, ০২:৪৭ পিএম

রাজধানীর স্কলাস্টিকায় স্ট্যান্ডার্ড ফোরে পড়ছে ফাইজা শবনম ও বিভা হাবিবা হক। সম্পর্কে তারা চাচাতো বোন। তিন কিশোরীর মহাকাশ ভ্রমণের ওপর গল্প লিখেছে তারা। সাই-ফাই ধরনের নভেলাটির নাম ‘প্রক্সিমা অ্যান্ড দ্য ফোর্থ স্টার’।

গল্পটি ৩০৫৮ সালের। চাং আ নামের এক নারীর তিন সন্তান। তারা হলো ফেই ফেই, মুলান ও লিয়া। চাং আ তাদের প্রক্সিমা নামক একটি স্মার্ট স্পেসশিপে মহাকাশে পাঠিয়ে দেন। ভেবেছিলেন যে, তারা সেন্টোরাস প্রক্সিমাতে উন্নত জীবনযাপন করতে পারবে। তারপর কী হয়?

বাকিটুকু জানতে হলে পড়তে হবে ইংরেজিতে লেখা ‘প্রক্সিমা অ্যান্ড দ্য ফোর্থ স্টার’। ইবুকটি প্রকাশ করেছে বইঘর।  

ফাইজা ও বিভা যৌথ পরিবারের সদস্য হওয়ায় একইসঙ্গে বেড়ে উঠছে। তারা জানায়, নিজেদের মধ্যে দারুণ বোঝাপড়ার কারণেই একসঙ্গে বই লিখতে পেরেছে।

পরিবারের সঙ্গে  এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকা মহাদেশের বেশ কয়েকটি দেশ ঘুরেছে তারা। দেশ, পৃথিবী, মানুষ, প্রাণী বা মহাকাশ—  ফাইজা ও বিভার আগ্রহ সবকিছুর প্রতি। বিশেষভাবে রোমাঞ্চকর বিষয়ের প্রতি তারা বেশি আকর্ষণবোধ করে বলে জানিয়েছে তারা। এর ফলশ্রুতিতেই রোমাঞ্চকর এই নভেলা।

দেশের অন্যতম ইবুক ও অডিওবুকের প্ল্যাটফর্ম ‘বইঘর’। দেশ-বিদেশের পাঠকদের জন্য এখানে রয়েছে সমকালীন ও ধ্রুপদি সাহিত্যের নানারকম বই। আছে এক্সক্লুসিভ বইও। এরই ধারাবাহিকতায় সম্প্রতি উন্মুক্ত করা হয়েছে ‘প্রক্সিমা অ্যান্ড দ্য ফোর্থ স্টার’। এর মূল্য ধরা হয়েছে ২০ টাকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত