বইমেলায় রাসেল রায়হানের ‘আরও গভীরে’

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১০:০১ পিএম

অমর একুশের বইমেলায় জ্ঞানকোষ প্রকাশনী (২৯৯-৩০২ নম্বর স্টল) থেকে এসেছে রাসেল রায়হানের উপন্যাসগ্রন্থ ‘আরও গভীরে’। প্রচ্ছদ এঁকেছেন নিয়াজ চৌধুরী তুলি। বইটির মূল্য ২০০ টাকা। মেলা ছাড়াও উপন্যাসটি পাওয়া যাবে রকমারি ও প্রথমা ডটকমসহ অনলাইন প্ল্যাটফর্মগুলোতে।

এ উপন্যাসে উঠে এসেছে মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র আনন্দ-বেদনা। এই সময়কালের যাপনে যে প্রেম-বিশ্বাস-বিশ্বাসভঙ্গ আছে--সে সবকিছু ছাপিয়েও এতে উঠে এসেছে মানুষের উদারতা, মাহাত্ম্য। মূলত প্রেমের এই উপন্যাসে প্রচ্ছন্নভাবে বর্তমান রাজনীতি ও সামাজিক প্রেক্ষাপটও এড়িয়ে যাননি লেখক। উপন্যাসের প্রধান দুটি চরিত্র মুনিয়া ও প্রীতম। এই দুজনের সাধারণ একটি প্রেমের গল্প ধীরে ধীরে মোড় নিয়ে সম্পূর্ণ নতুন এক অন্ধকারে আলো ফেলে। শেষে গিয়ে ধাক্কা খেতে হবে পাঠককে।

রাসেল রায়হানের প্রকাশিত অন্যান্য বই হলো সুখী ধনুর্বিদ, বিব্রত ময়ূর, তৃতীয় অশ্বারোহী, ইহুদির গজল, একচক্ষু হরিণীরা ও অমরাবতী। তিনি প্রথম আলো প্রবর্তিত জীবনানন্দ ক্লিন্টন বি শেলি পুরস্কারে ভূষিত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত