প্রকাশিত হলো দ্বিতীয় দশকের অন্যতম কবি মিছিল খন্দকারের নতুন কবিতার বই ‘একটা ভয়কে ডর দেখাচ্ছে অন্য একটা ভয়’। বইটি প্রকাশ করেছে ঐতিহ্য। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।
এটি মিছিল খন্দকারের চতুর্থ কবিতার বই। বইমেলায় ঐতিহ্যের ৩৫ নম্বর প্যাভিলিয়ন থেকে বইটি সংগ্রহ করা যাবে। বইটির গায়ের দাম রাখা হয়েছে ১৩০ টাকা।
একটা ভয়কে ডর দেখাচ্ছে অন্য একটা ভয় প্রকাশের প্রসঙ্গে মিছিল খন্দকার বলেন, ‘বইটাতে অনেকগুলো বাংলা কবিতা আছে। অনেক ধরনের কবিতা, অনেক বরণের কবিতা, অনেক মরণের কবিতা, অনেক জীবনেরও কবিতা, যা মিলে সামগ্রিকভাবে বইয়ের নামটাই রিপ্রেজেন্ট করে। ফুল, পাখি, লতাপাতা নিয়া কবিতা আছে। ফুল, পাখি, লতাপাতা ছাড়াও কবিতা আছে। পড়লে বুঝতে পারবেন।’
কবি মিছিল খন্দকারের প্রকাশিত অন্য তিন কবিতার বই— মেঘ সামান্য হাসো (ঐতিহ্য, ২০১৫), পুষ্প আপনার জন্য ফোটে (বৈভব, ২০১৯) ও আকাশ চাপা পড়ে মরে যেতে পারি (বাতিঘর, ২০২০)।
