বইমেলায় এলো রিফাত আনজুম পিয়া’র প্রথম গল্পগ্রন্থ

আপডেট : ০৪ মার্চ ২০২২, ০২:১০ পিএম

প্রকাশিত হলো রিফাত আনজুম পিয়া’র প্রথম ছোট গল্পের বই তখন গল্পের তরে। বইটি প্রকাশ করেছে পেন্ডুলাম পাবলিশার্স। প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত।

১৫২ পৃষ্ঠার বইটির মূল্য ২৮০ টাকা। বইমেলায় পেন্ডুলামের ৫০২ নম্বর স্টল থেকে বইটি সংগ্রহ করা যাবে।

প্রথম গল্প সংকলনে নিজের সময়কে ধারণ করতে চেয়েছেন রিফাত আনজুম পিয়া। বর্তমান সময়ের বিভিন্ন প্রবণতা মানুষের ব্যক্তিত্বে কীভাবে পড়ছে তা বোঝার চেষ্টা করেছেন।

তখন গল্পের তরে প্রকাশের প্রসঙ্গে সেই ভাবনায় জানালেন গল্পকার, ‘এই গল্প সংকলনে আমি আমার সময়কে ধারণ করতে চেয়েছি। বর্তমান সময়ের বিভিন্ন প্রবণতা যার ছোঁয়াচ মানুষের ব্যক্তিত্বে, সম্পর্কের ডাইন্যামিক্সে পড়ছে তা বোঝার চেষ্টা করেছি। সব ক’টি গল্পেরই প্রধান চরিত্র নারী— বিচিত্র তাদের ধরন, ভিন্ন তাদের অবস্থান।’

রিফাত আনজুম পিয়া বলেন, ‘আসলে নারীদের তো আমরা বিভিন্ন পরিচয়ের লেন্সে দেখতে অভ্যস্ত— সে কারও বোন, কারও স্ত্রী, কারও মা, কারো দাদী-নানী। তবে এই সব পরিচয়ের আগে সে একজন ইন্ডিভিজ্যুয়াল। তার একটা ব্যক্তিজগত আছে। একান্ত নিজস্ব চাওয়া-পাওয়া আছে। আমি সেদিকে দৃষ্টি দিয়েছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত