প্রকাশিত আজমাঈন তূর হকের ‘বনের দিকে’

আপডেট : ০৪ মার্চ ২০২২, ০৪:০৮ পিএম

প্রকাশিত হলো আজমাঈন তূর হকের কবিতার বই ‘বনের দিকে’। বইটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা উড়কি। হিরোনিমাস বশের পেইন্টিং থেকে প্রচ্ছদ ও নামলিপি করেছেন রাজীব দত্ত।

বইমেলায় উড়কির ৫৭৮ নম্বর স্টল থেকে বইটি সংগ্রহ করা যাবে। এছাড়া কনকর্ডের উজান এবং অনলাইনে রকমারিতেও পাওয়া যাবে। বইটির মূল্য রাখা হয়েছে ১২৫ টাকা।

বনের দিকে আজমাঈন তূর হকের প্রথম কবিতার বই। বইয়ের কবিতাগুলো লেখা হয়েছে ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত