অমর একুশে বইমেলায় আদিল প্রকাশ এনেছে ফাহিম মুনতাসির সম্পাদিত কাব্যগ্রন্থ ‘শত আলোর মেলা’। বইটিতে দুই বাংলার ১০০ নবীন ও প্রবীণ কবির দ্রোহ, শক্তি, প্রেম, বেদনার কবিতা সংকলিত হয়েছে। বইটির সহসম্পাদক হিসেবে আছেন সানিউর রহমান ও আমীর হোসেন চৌধুরী।
শুক্রবার বইটির মোড়ক উন্মোচন করেন সংসদ সদস্য রাশেদ খান মেনন।
এ সময়ে সানিউর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন কমরেড নূর আহমেদ বকুল, আনিসুর রহমান মল্লিক, হাজী বশিরুল আলম, নজরুল ইসলাম হক্কানি, এড. শহীদ হাসান সিদ্দিকী স্বপন, ফারুক আহমেদ রুবেল, দীপক চৌধুরী বাপ্পী, কাজী তানভীর মাহমুদ শিপন, সাইমা নাসরিন, ছাত্র মৈত্রী'র কেন্দ্রীয় সভাপতি কাজী আব্দুল মোতালেব জুয়েল, সাধারণ সম্পাদক অতুলন দাস আলো, সহসভাপতি তারিকুল ইসলাম, সুমাইয়া পারভীন ঝরা, ফারহাদুল ইসলাম পারভেজ, নূর নিরব, তানভিন আহমেদ, অনিক দেওয়ান, আশিকুর রহমান, সৈকত ভুঁইয়া জয়, জুবায়েদ আহমেদ, তুরাগ আহমেদ, সাইফুল ইসলাম প্রমুখ।
