ঢাবি নাটমণ্ডলে চার সন্ধ্যায় ‘দ্য আইসম্যান কমেথ’

আপডেট : ০১ জুলাই ২০২২, ০১:০৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা মঞ্চায়ন করতে যাচ্ছে আমেরিকান নাট্যকার ইউজিন ও’নীল রচিত নাটক ‘দ্য আইসম্যান কমেথ’।

নতুন নাটকটি নির্দেশনা দিয়েছেন বিভাগের সহকারী অধ্যাপক তানভীর নাহিদ খান।

শুক্রবার থেকে সোমবার (১-৪ জুলাই) প্রতিদিন সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডল মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হবে।

নাটকে দেখা যাবে, হ্যারি হোপের পানশালায় নানা পেশার, নানা দেশের, নানা মানুষ কিছু অবাস্তব স্বপ্ন নিয়ে বেঁচে থাকে। পানশালার সবাই নিজের জীবনের ব্যর্থতা থেকে বেরিয়ে আবারও নতুন করে জীবন শুরু করতে চায় আগামীকাল থেকে। কিন্তু তাদের সেই আগামীকাল আর আসে না।

চার অঙ্কের নাটকটি শেষ হয় আত্মস্বীকৃতির মধ্য দিয়ে সেলসম্যান হিকি কর্তৃক স্ত্রী হত্যার রহস্য উন্মোচন এবং পিতৃপরিচয় সংকটে ভোগা ডোনা প্যারিটের আত্মহত্যার মাধ্যমে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত