পার্ল পাবলিকেশন্স দেশ রূপান্তর

বইমেলা কুইজের গতকালের বিজয়ী কটিয়াদির সাদিয়া

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৫৩ পিএম

বাঙালির গর্ব ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারিতে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তর এবং পার্ল পাবলিকেশন্স যৌথ আয়োজন করেছে মাসব্যাপী কুইজ প্রতিযোগিতার। গতকাল শুক্রবারের (৩ ফেব্রুয়ারি) বিজয়ী হয়েছেন কিশোরগঞ্জের কটিয়াদী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সাদিয়া বেগম। শিগগিরই তার ঠিকানায় পৌঁছে যাবে ৫০০ টাকার বই।

দেশ রূপান্তরকে সাদিয়া বলেন, 'এই প্রথম আমি কুইজ বিজয়ী হয়ে খুবই আনন্দিত ও গর্বিত। কুইজের এই আয়োজন দেশ রূপান্তরের প্রতি আমাদের আগ্রহ আরও বাড়িয়ে দেবে।'

ভাষার মাসজুড়ে পার্ল পাবলিকেশন্স দেশ রূপান্তর বইমেলা কুইজের উত্তর দিয়ে আপনিও জিতে নিতে পারেন পুরস্কার। প্রতিদিন একজন বিজয়ীকে পুরস্কার দেওয়া হবে ৫০০ টাকার বই। ইলেকট্রনিক পদ্ধতিতে নির্বাচন করা হবে বিজয়ীকে। উত্তর সাবমিট করতে হবে সচল মোবাইল নম্বর ও সঠিক ঠিকানা দিয়ে।

দেশ রূপান্তরের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে বিজয়ীর নাম ও ছবি প্রকাশ করা হবে প্রতিদিন। দেশ রূপান্তরের প্রধান কার্যালয় থেকে প্রদান করা হবে পুরস্কার। তবে আপনি ঢাকার বাইরে থেকে কুইজে অংশ নিয়ে বিজয়ী হলে পুরস্কার ডাকযোগে পাঠানো হবে। তবে দেশ রূপান্তর ও পার্ল পাবলিকেশন্সে কর্মরত কেউ কুইজে অংশ নিতে পারবেন না।

প্রতিদিন রাত ১০টার পূর্বে কুইজের উত্তর দিতে হবে। কুইজের এই লিংকে (https://www.deshrupantor.com/quiz) ক্লিক করে উত্তর সাবমিট করতে পারবেন। তবে কুইজ-সংক্রান্ত যেকোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত