রবীন্দ্রজয়ন্তীতে বিশেষ সংগীতানুষ্ঠান

আপডেট : ০৭ মে ২০২৩, ০৬:২১ পিএম

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে বিশেষ সংগীতানুষ্ঠান। তাসনুভা মোহনার উপস্থাপনায় ও আবু তৌহিদের প্রযোজনায় এটি প্রচারিত হবে ৮ মে রাত ১০ টা ২০ মিনিটে। অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করবেন রবীন্দ্রসংগীত শিল্পী বুলবুল ইসলাম, আজিজুর রহমান তুহিন, দেবলীনা সুর, তানজিনা তমা ও অনন্যা লাবণী পুতুল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত