ফেব্রুয়ারিতে বিয়ে, অক্টোবরেই মা হচ্ছেন অভিনেত্রী

আপডেট : ০৬ জুন ২০২৩, ০৩:০৫ পিএম

অনেকদিন থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল মা হতে যাচ্ছেন টেলি অভিনেত্রী স্বরা ভাস্কর। এবার নিজেই সে গুঞ্জনে সিলমোহর দিলেন অভিনেত্রী। জানালেন, অক্টোবর মাসেই আসতে চলেছে তাদের সন্তান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী কিছু ছবি পোস্ট করে এ খবর নিজেই জানান দেন। গোলাপী গাউনে স্বরা, খয়েরি শার্টে ফাহাদ, নদীর ধারে বসে রয়েছেন দু’জনে। সেখানে স্বরা আলিঙ্গনবদ্ধ, হাওয়ায় উড়ছে ফাহাদের চুল। ছবিতে স্ফীতোদর স্পষ্ট অভিনেত্রীর।

ক্যাপশনে লিখেন, ‘কিছু সময় আমাদের সব প্রার্থনার উত্তর যেন একটাই হয়। ভাগ্যবান, উত্তেজিত, এক নতুন পৃথিবীতে পা দিতে চলেছি আমরা। সঙ্গে অভিনেত্রী হ্যাশট্যাগ জুড়ে দেন ফ্যামিলি, নতুন সদস্য, অক্টোবর বেবি।’

অভিনেত্রী সন্তানসম্ভবা এই খবরে প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা জানাচ্ছেন তার অনুরাগী ও সতীর্থরা।

সমাজবাজী পার্টির যুবনেতা ফাহাদ আহমেদের সঙ্গে ১৬ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী স্বরা ভাস্কর। দিল্লিতে বিয়ের সইসাবুদ করে নিজের দিদার বাড়িতে ধুমধাম করে আনুষ্ঠানিক বিয়ে সারেন অভিনেত্রী। ভিন্ন ধর্মে বিয়ে করার জন্য বিভিন্ন সময় কটাক্ষের মুখে পড়তে হয় অভিনেত্রীকে। তবে সে সবে কান দিতে নারাজ অভিনেত্রী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত